1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধনে পুলিশের বাধা 

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে মানুষের পরিপূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজিত সম্মিলিত মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার ৩০ আগস্ট ২০২৩ইং, সকাল ১০ টার সময় মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা মানববন্ধনে আসলে পুলিশ বাধা দেয়। পরে মানববন্ধনে অংশগ্রহণ করা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা চলে যান।
সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালটি চিকিৎসক পদশূন্য, রোগ নির্ণয়ের মেশিন নষ্ট, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার সাপ্লাই, ওষুধ না পাওয়াসহ সংকট ও সমস্যা, বিভিন্ন নার্স ও কর্মচারীদের সিন্ডিকেট গড়ে ওঠা, রোগী ও তাদের স্বজনদের সাথে দুর্ব্যবহারসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় নিয়ে আজ আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আমরা মানববন্ধন করতে এসে দেখলাম পুলিশ এসে আমাদের বাধা দিয়েছে। আমরা জানি না মূলত কী কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিটি করতে দেওয়া হলো না।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন রাসেল বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি না থাকায় তারা মানববন্ধন করতে পারেনি। সামনে অনুমতি নিয়ে মানববন্ধনের আয়োজন করবেন বলে আমাদের জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park