1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রাজনগরে মোরগ যাওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া নারীসহ আহত ১০

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক প্রতিবেশীর মোরগ আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়ায়, মোরগ নিয়ে সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়েছে। মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ইং, বিকাল ৩টার সময় রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তা গ্রামের মাছাদ মিয়ার বাড়ির মোরগ প্রতিবেশী মিনা বেগমের বাড়ির আঙিনায় যায়। এ সময় মিনা বেগম মোরগকে তাড়া করেন। বিষয়টি নিয়ে মাছাদ মিয়ার বাড়ির নারীদের সঙ্গে মিনা বেগমের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে মিনা বেগম, এরাব আলী ও মাছাদ মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত মিনা বেগমের নাতনি সাজিনা বেগম বলেন, বারবার প্রতিবেশীর বাড়ির মোরগ আমাদের উঠানে এসে অতিষ্ট করে তুলে। আমার দাদি মোরগকে তাড়া করে মোরগের মালিককে আটকে রাখতে বলেন। হঠাৎ মাছাদ মিয়ার বাড়ির লোকেরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
আহত মাছাদ মিয়া বলেন, মোরগ আমাদের নয়। মিনা বেগম মোরগ তাড়া করে এসে আমাদের জিজ্ঞাসা না করে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালান।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park