1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জের ডহরী-তালতলা খালে বাল্কহেড বন্ধে ২৪ ঘণ্টাই পাহারা থাকবে

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের ডহরী-তালতলা খালে বাল্কহেড চলাচল বন্ধে ২৪ ঘণ্টাই পাহারা থাকবে। খালে তৈরি করা হবে ব্যারিকেড।  মঙ্গলবার (২৯-০৮-২০২৩)দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএনও মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে এ সময় নৌ-পুলিশের নারায়ণগঞ্জ জোনের মিনা মাহমুদা, বিআইডব্লিউটিএর উপপরিচালক কায়সারুল ইসলাম ও বাবু লাল বৈদ্য, মুন্সীগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শঙ্কর চক্রবর্তী, কলমা ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব শেখ ও গাওদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবদুল আউয়াল জানান, গত বছর বর্ষা মৌসুমে ডহরী-তালতলা খালে বাল্কহেড চলাচল বন্ধে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। সে সময় এ কাজে স্থানীয় জনপ্রতিধিরা সহযোগিতা করে। বেশ কিছু বাল্কহেডকে জরিমানা করা হয়। এরপরও রাতের আঁধারে বাল্কহেড চালকেরা ব্যারিকেড ভেঙে চলাচলের চেষ্টা করে।
চলতি মাসের ৫ তারিখ রাতে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় একটি বাল্কহেড পিকনিকের একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাথে সাথে ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪৬ জন যাত্রীর মধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে গতকাল মঙ্গলবার এ বৈঠক হয়েছে উল্লেখ করে ইউএনও আবদুল আউয়াল বলেন, এখন থেকে ডহরী-তালতলা খালে অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও বিআইডব্লিউটিএর কর্মীরা যৌথভাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park