1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আইএমসিবি নতুন কমিটির চেয়ারম্যান জাকির হোসেন, সভাপতি নাদিম এ চৌধুরী

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পুনরায় ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসাল্টেন্টস বাংলাদেশের (আইএমসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম জাকির হোসেন। এছাড়াও নাদিম এ চৌধুরী সভাপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান। ২০২৪ সাল পর্যন্ত আইএমসিবি পরিচালনার দায়িত্বে থাকবে নবনির্বাচিত এই কমিটি।
রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানানো হয়। আইএমসিবির প্রধান উপদেষ্টা এবং আইইউবিএটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব, আইএমসিবির নির্বাচন কমিশনার ড. আব্দুর রহিম খান, নবনির্বাচিত চেয়ারম্যান এম জাকির হোসেন, আইএমসিবির সভাপতি নাদিম এ চৌধুরী, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমানসহ আইএমসিবির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজয়ী চেয়ারম্যান এম জাকির হোসেন তার বক্তব্যে আইসিএমসি-এর নিয়ম মেনে সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনার জন্য তিনটি সাব-কমিটি গঠন করার জন্য নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ করেন। এর পাশাপাশি আইএমসিবি এর আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য সদস্যদের পূর্ণ সমর্থন চান তিনি।

নবনির্বাচিত চেয়ারম্যান তিনটি সাব-কমিটি তৈরির প্রস্তাবনা দিলে ড. আব্দুর রহিম খান তা তাৎক্ষণিকভাবে গঠন করেন। ড. সৈয়দ ফরহাদ আনোয়ারকে পেশাগত উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান, সৈয়দ আহমেদ আলীকে শৃঙ্খলা ও সালিশ সাব-কমিটির চেয়ারম্যান এবং নজরুল ইসলামকে অর্থ ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সাব-কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন তিনি।

প্রাতিষ্ঠানিকভাবে আইএমসিবিকে আরো শক্তিশালী করতে এম জাকির হোসেন আরো কয়েকটি সাব-কমিটি গঠনের আশ্বাস দেন। এর মধ্যে ‘প্রচার ও তহবিল সাব-কমিটি’ গঠনের ওপর বিশেষ জোর প্রদান করেন তিনি।

চেয়ারম্যানের বক্তব্য ও সাব-কমিটি গঠনের পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুর রব। পাশাপাশি আইএমসিবির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির সদস্যদের নিরন্তর প্রচেষ্টা ও আয় সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার উপদেশ দেন তিনি। ভবিষ্যতে আইএমসিবির উন্নতিতে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাসও দেন ড. রব।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন সিএমসি মূল্যায়ন ও সার্টিফিকেশন কমিটির সদস্য নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনের সদস্য সাইফুল ইসলাম হেলালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park