1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পটুয়াখালী গণপূর্ত বিভাগের জায়গায় মাছ চাষ, জানেন না নির্বাহী প্রকৌশলী

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালী পৌর শহরের সবচেয়ে সৌন্দর্য বর্ধন এলাকা ঝাউতলা যেখানে সকল শ্রেণির কর্মকর্তা সহ সকল পেশাজীবী ও সাধারন মানুষের চলাচল রয়েছে অথচ প্রকাশ্যে সেখানে মাছ চাষ করা হচ্ছে তাও সরকারি জমির উপর। জানাগেছে ঐ জমির মালিকানা দপ্তর গণপূর্ত বিভাগ। এবিষয়ে জানতে চাইলে গণপূর্ত নির্বাহী প্রকোশৌলী হারুন আর রশিদ বলেন তিনি জানেননা কে বা কারা এই মাছ চাষ করছেন। তবে তিনি শতভাগ নিশ্চিত হয়ে বলেন দপ্তর কোন রকম ইজারা দেননি কাউকে।
প্রশ্নের উত্তর খুজতে সরেজমিনে গিয়ে জানা গেলো বর্তমান একজন ভালো মানের ঠিকাদার এই মাছ চাষ করছেন। এবিষয়ে বাপ্পি নামের একজন ঠিকাদারের সঙ্গে কথা বললে তিনি জানান, তার ব্যাবসা ঠিকাদারি কখনওই মাছ চাষের মধ্যে পরে না। তবে তার সাইড দেখাশোনা করে এমন একজন আছে যে মাছ চাষ করছেন তবে তার নাম বলেননি। এছাড়াও তিনি বলেন, বিগত দিনে ওখানে কচুরিপানায় ভর্তি ছিলো যেটা পরিষ্কার করতে ২ থেকে আড়াই লাখ টাকা খরচ করেন। এরপর ধান চাষ করা হলে লাভজনক না হওয়ায় জায়গা খালি পরে থাকলে কেউ ওখানে মাছ চাষ করছেন। এর সামনেই জেলার প্রধান জেলা প্রশাসকের বাসভবন থাকায় জায়গাটা পরিষ্কার রাখা হয়েছে। অথচ যারা মাছ চাষ করছেন তারা ড্রেনে পানি নিষ্কাশনের জন্য পৌরসভা কর্তৃক ড্রেনের মুখগুলো বন্ধ করে রেখেছেন যাতে ঐ জমির পানি বের হতে না পারে এমন দৃশ্য চোখে ধরা পড়েছে।
এবিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকোশৌলী হারুন আর রশিদ বলেন, আমরা জানিনা সেখানে কারা মাছ চাষ করছেন। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park