1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কাব স্কাউট শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেলেন বাউফলের পায়েল

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর থেকে কাব স্কাউট শাখায় সর্বোচ্চ পদক শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছেন রুকাইয়া ইসলাম পায়েল নামে এক শিক্ষার্থী। পায়েল পটুয়াখালীর বাউফল পৌর এলাকার ইমরান কবির ফকুর মেয়ে। পায়েল বর্তমানে নবম শ্রেনীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী।
২০১৮সালে শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য সারা দেশ থেকে ৪৭৬ জনকে মনোনীত করা হয়। সেখান থেকে বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ অ্যাওয়ার্ড অর্জন করেন পায়েল। বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কাব দল ইউনিট লিডার শিরিন আক্তার জানান, পায়েল নিজের চেষ্টায় এবং যোগ্য হিসেবেই শাপলা পদক পেয়েছে।
ভবিষ্যত জীবনে চিকিৎসক হওয়ার আগ্রহ পোষন করে পায়েল সাংবাদিকদের জানান, আমি অসহায় ও দুস্থ মানুষের সেবা করতে চাই।
পায়েলের শিক্ষক ও বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি সাংবাদিকদের বলেন, “পায়েল অত্যন্ত মেধাবী ছাত্রী। সে নাচ, গান, আবৃত্তি সহ সকল বিষয়ে পারদর্শী। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park