1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হত্যার আসামি জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারকে হত্যার হুমকি, আতংকে নিহতের পরিবার

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে হত্যা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারকে নানানভাবে হুমকি দিচ্ছে। গত ১৪ জুলাই উপজেলার খিদিরপাড়ায় পাওনা টাকা দাবিতে চাচাতো ভাইয়ের হাতে খুন হয় ভাই। এ ঘটনায় ওইদিন রাতেই লৌহজং থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার ১০ দিন পরে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও ৪ জন আদালতে জামিন চাইলে নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। এ দিকে গত ২১ আগস্ট হত্যা মামলার প্রধান আসামি ছাড়া বাকি ৫ জন জামিন নিয়ে কারাগার থেকে বের হয়। পরে নিহত ইয়ার আলী শেখের (৫৮) ছেলে হৃদয় শেখকে (২৩) প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পরে গত রবিবার রাতে নিহতের ছেলে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিহতের ছেলে হৃদয় গত ২৬ আগস্ট উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া কবরস্থান মসজিদ থেকে এশারের নামাজ পড়ে বের হলে। মামলার ৪ নাম্বার আসামি আকাশ শেখসহ বেশ কয়েকজন মিলে হৃদয়কে মামলা উঠিয়ে নেওয়ার চাপ দেয়। এক পর্যায়ে খুন জখমের হুমকি ধামকি প্রদান করে। পরে স্থানীয় মুসল্লীরা তাকে উদ্ধার করে।

হৃদয় শেখ জানান, আমাদের বাবাকে হত্যা করেছে। এখন আমাদের হত্যার পায়তারা চালাচ্ছে। আমাকে মেসেঞ্জারে বিভিন্ন ভিডিও ও ছবি পাঠাচ্ছে। সে ছবি-ভিডিওর দৃশ্য হাত-পা জখম, ব্যান্ডেস করা। এমন হুমকিতে আতংকে আমাদের পরিবারের কেউই রাস্তায় বের হতে পারছে না। বের হলেই আমাদের মেরে ফেলবে এমন হুমকি দিচ্ছে।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, গত মাসে হত্যার ঘটনায় মামলায় হয়েছে। আমাদের পুলিশ ঘটনায় জড়িত থাকা দুই নারীকে আটক করেছে। সে সাথে আরও চারজনকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এদের মধ্যে ৫ জন জামিন নিয়ে আসেন। তিনি আরও জানান, গত (২৭ আগস্ট) রবিবার রাত ৯টার দিকে নিহত ইয়ার আলী শেখের ছেলে হৃদয় শেখ আমাদের কাছে আসে। এবং সে জানান মামলার আসামিরা হত্যাসহ নানান হুমকি ধামকি দিচ্ছে। পরে আমরা লিখিত অভিযোগ রেখেছি। এখন এ ঘটনায় জড়িতদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, গত ১৪ জুলাই শুক্রবার দুপুর ২টার দিকে মৃত ইছাক আলী শেখের ছেলে (নিহত) ইয়ার আলী শেখ তার চাচাতো ভাই মোক্তার শেখের কাছে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে ইয়ার আলী শেখকে মাথায় কাঠ দিয়ে বারি দিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে সাথে ইয়ার আলী শেখের ছেলে হৃদয় শেখ, ইছাক আলী শেখের ছেলে ইউসুফ শেখ, ইউসুফ শেখের স্ত্রী সালমা বেগম গুরুতর আহত হয়। পরে এ ঘটনায় ওইদিন মামলা দায়ের করেন হৃদয় শেখ। এর ১০ দিন পরে ২ জনকে আটক করে পুলিশ। সে সাথে আরও ৪ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। ২১ আগস্ট রোকসানা (৩৮) ও তানিয়া (৩২), হামিদ শেখ (৮৫), মুক্তার (৪৬), ইয়াকুব নিশাত (১৯) জামিনে বের হয়। এখনও মামলার প্রধান আসামি সবুজ শেখ (৪০) কারাগারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park