1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৩বছরের এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বেলায়েত হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। পরে রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের মামলা নেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্র জানায়, উপজেলার কনকসার ইউনিয়নের দারুল উলুম সিংহের হাটি কওমি মাদরাসার শিক্ষক বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করে আসছিল। গত রমজানে ভর্তি হওয়ার পর হতে ওই শিক্ষক তার পাশেই রাতে ঘুমাত। এই সুযোগে শিক্ষক প্রায় রাতেই তাকে বলাৎকার করত। গত ১৩ আগস্ট ওই শিক্ষক তাকে আবারো বলাৎকার করার চেষ্টা করে। এ সময় সে বাঁধা দিলে শিক্ষক বটি দিয়ে গলা কাটার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে।

পরের দিন সে বাড়ি চলে আসলে ওই শিক্ষক তাকে বাড়ি থেকে আবারো মাদরাসায় নিয়ে যায় এবং ঘটনা কাউকে বলেছে কীনা জানতে চায়। অন্যান্য ছাত্রদের সামনে বাজে মন্তব্য করে। এ ঘটনায় অন্যান্য ছাত্ররাও তাকে খারাপ মন্তব্য করত। এতে সে বিব্রত ও লজ্জা বোধ করে। এরপর পরীক্ষা শেষে মাদরাসা বন্ধের কারণে গত বৃহস্পতিবার সে বাড়ি চলে আসে।

রবিবার সন্ধ্যায় শিক্ষক নিজেই ছাত্রের দক্ষিণ মশদগাঁও গ্রামের বাড়িতে চলে আসে তাকে মাদরাসায় নিয়ে যেতে। এ সময় ওই ছাত্র যেতে না চাইলে শিক্ষক তাকে জোর করে নিয়ে যেতে চায়। পরে ছাত্র বিষয়টি তার বোনকে জানায়। এ সময় বোনের ডাকে আশেপাশের লোকজন জড়ো হয়ে শিক্ষক বেলায়েত হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।

সঙ্গে সঙ্গে লৌহজং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ঈমাম হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে গ্রেফতার করে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park