1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বলাৎকারের শিকার হয়ে শিশুর মৃত্যু,মাদ্রাসা পরিচালক গ্রেফতার

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে বলাৎকারের শিকার হয়ে আল রাফি (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব।  রোববার রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার রাফির বাবা রেজাউল আকন বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হাফেজ সেলিম গাজী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক। নিহত শিশু আল রাফি উপজেলার নাজিরপুরের বড়ডালিমা গ্রামের রেজাউল আকনের ছেলে এবং ওই মাদ্রাসার হাফেজি ১৭ পাড়ার ছাত্র ছিল।
নিহত রাফির বাবা রেজাউল আকন সাংবাদিকদের জানান, আল রাফিকে মাদ্রাসার পরিচালক ভয় ভীতি দেখিয়ে দীর্ঘ ১বছর ধরে বলাৎকার করে আসছিলেন। গত তিন সপ্তাহ আগে রাফি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তাদেরকে জানায়। এরপর তারা শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরিক্ষা করে চিকিৎসকরা জানান, শিশু রাফির মলদ্বারে ক্যানসার হয়েছে যা ওর শরীরের রক্তে ছড়িয়ে পড়েছে। এরপর রাফিকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার (২৫আগস্ট) রাত সাড়ে ৮টার সময় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘এ ঘটনায় নিহত শিক্ষার্থী রাফির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় হাফেজ সেলিম গাজীকে গ্রেফতার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park