1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রাজনগরে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ আন্তজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট ২০২৩ইং) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও বলেন, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন নেছার বসত ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা ৬/৭ জন লোক দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরের লোকদের হাত-পা বেধে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৬ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার সময় রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে ডাকাত জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০), আমির হোসেন (৪১)কে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত জাকির হোসেন এর তথ্য মতে তাদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ ২ হাজার ৫‘শ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে জাকির হোসেনের বসত বাড়ী সংলগ্ন ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি কালো রংয়ের খেলনা পিস্তল, কাঠের হাতল বিশিষ্ট লোহার তৈরি দুটি ছুরি, একটি লোহার তৈরি রামদা, একটি লোহার তৈরি হ্যামার, তালা কাটার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
ডাকাত দলের পলাতক সদস্য এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাজনগর থানায় বাড়ির মালিক একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, জেলা গোয়েন্দা সংস্থার ওসি মো. আশরাফুল ইসলাম, ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park