1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। উপজেলার কলমা ইউনিয়নের মধ্যকলমা গ্রামে  (২৭-০৮-২০২৩) শনিবার রাতে স্বামীর বসতবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে লৌহজং থানায় নিহতের ভাই মারুফ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মরদেহটি আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

জানা যায়, পহেলা আগস্ট কলমার ডঙ্গুরকান্দি গ্রামের রতন খানের কন্যা জান্নাতুল ফেরদৌস ছোয়া মনি (১৮) একই গ্রামের মনির শেখের পুত্র মুন্নার (২৩) সঙ্গে পালিয়ে বিবাহ করে। পালিয়ে বিবাহের ২৬ দিনের মাথায় যৌতুক চেয়ে নির্যাতন করে স্বামীসহ পরিবারের সদস্যরা। এক পর্যায়ে গৃহবধূ আত্মহননের পথ বেছে নেয়।

নিহত গৃহবধূর ভাই মারুফ খান জানান, পালিয়ে যাওয়ার কারণে রাগ অভিমান করে আমরা বোনের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেই। বিয়ের পর থেকেই লোকমুখে জানতে পারি যৌতুকের জন্য আমার বোনকে নির্যাতন করা হচ্ছে। আজকে দুপুর ১টার দিকে আমার বোন বাবাকে ফোন দিয়েছিলো। কিন্তু বাবা কাজের ব্যস্ততার কারণে ফোন ধরতে পারে নাই। পরে বিকাল ৩ টার দিকে আমাদের কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনকে যৌতুকের নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন রাত সাড়ে ১০টার দিকে জানান, নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করছেন। আগামীকাল সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। সে সাথে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park