1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সম্প্রীতির ঝিনাইদহ গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময়

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

“সম্প্রীতির ঝিনাইদহ গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের আহার রেষ্টুরেন্টে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানে মতবিনিময় সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) পিস এ্যাম্বেসিডর মাসুদ আহম্মেদ সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার কমিটির সভাপতি ও সুশীল সমাজের প্রতিনিধি আমিনুর রহমান টুকু,  ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদস্য জেলা আওলীগের সদস্য এ্যাড. সালমা ইয়াসমীন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা বেগম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, ওয়ার্কাস পার্টির অরুন ঘোষ, জাসদের মনিরুজ্জামান মানিক, মানবাধিকার কর্মী বাবুল কুন্ডু, সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনা ও দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী গিয়াস উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি’র) সমন্বয়কারী শরীফ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বক্তাগন বলেন, দেশে যে চলমান রজনৈতিক অস্থিতিশীলতা চলছে তা মুলত প্রধান দুটি দলের আদর্শিক সংঘাত। এই সংঘাতের সাথে দেশের সাধারণ মানুষ জড়িত নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও ছাড় দেয়ার প্রবণতা থাকলে অনিবার্য সংঘাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানো সম্ভব। এছাড়াও ঐক্যের ভিত্তিত্বে সংঘাতমুক্ত ঝিনাইদহ গড়ার আহবান জানিয়েছেন জেলার রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park