1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রাম ও কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম বেগম (৬০) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩৫) এবং কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল হালিম (৫০)।
হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মরিয়ম বেগম বিদ্যুতায়িত হওয়া নিজ ঘরের আরথিন তারে জড়িয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার মেয়ে তাসলিমা খাতুন তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যু হয়।

অপরদিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সকালে ওই গ্রামের কৃষক আব্দুল আলিম গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলো। পথে মাঠের একটি পুকুরের পাড়ের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ ও কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই থানায় আলাদা অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park