1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে কৃষক কৃষাণীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫-০৩-২০২৩) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে লেবু, পেয়ারা, জাম্বুরা, ফলদ চারা,বীজ ও প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ডিএই উপপরিচালক ড. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান, রুকাইয়া শারমিন, বিআরডিবি চেয়ারম্যান মনির হোসেন মোড়ল প্রমুখ।

এছাড়াও উপজেলার নাগেরহাটে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ২৫ জন কৃষক নিয়ে এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়। এবং বেজগাওয়ে ১’শ জন কৃষক কৃষাণী নিয়ে সরিষা ফসলের উপর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park