1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় আওয়ামীলীগের নানান আয়োজন

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামীলীগ পত্নীতলা উপজেলা শাখা নানান আয়োজনে করেছেন। বুধবার বিকালে জেলা পরিষদ ডাক বাংলো নজিপুরে এক মত বিনিময় সভার আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামীলীগ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে উপজেলার আওয়ামীলীগের সাঃসম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফফারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার যুগ্ম-সাঃসম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, যুগ্ম-সাঃসম্পাদক মাহবুব আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাঃসম্পাদক গন যথাক্রমে নাসির উদ্দিন, আবুল কাশেম, আবুল কালাম আজাদ‌, মজিবর রহমান, হারুন অর রশীদ, রেজোয়ান রহমান আন্টু, মাহাতাব উদ্দীন, ওবাইদুল হক চৌধুরী, সুলতান মাহমুদ, রেজাউল করিম রেজা, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, মোসাদ্দেকুর রহমান জিতু, রায়হান আলম, মনোজ কুমার মন্ডল, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, আল আমিন, মোস্তাফিজুর রহমান দুলাল, আবুল কালাম আজাদ, সাজেদুল ইসলাম বিপুল, মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে পত্নীতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আইভী রহমানের স্বরনে আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা লীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, পিআইও আবু শোয়েব খান, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার ট্রেইনার বিলকিস খানম সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওঃ ইমাম আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park