1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ,পুঁড়িয়ে ধ্বংস

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে  উন্মুক্ত জলাশয় ও বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত জাল পুঁড়িয় ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৩আগস্ট) সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে বলে জানান সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব  আলম তালুকদার ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র  উপজেলা মৎস্য দপ্তরের  অভিযানে ১লক্ষ টাকা মূল্যের ২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ আগস্ট)  জব্দকৃত জাল গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর  উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ কর্মকর্তা মো.তরিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. আনিসুর রহমান, ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী  মোস্তফা কামাল সহ  দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার  জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park