1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে পুর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বাড়ী-ঘর ভাংচুর লুটপাট, মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের নামে মামলার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করে মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক ও ভুক্তভোগীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, গত ২১ জুলাই আলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে সংঘর্ষে হানিফ নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান বর্তমান ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৬ জনের নামে মামলা করেছে। সংঘর্ষের সময় তারা ছিলো না যা ভিডিও ক্লীপে দেখা যাচ্ছে। হত্যা মামলাকে পুঁজি করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করছে তারা। তাই মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আমাদের মাঠের ফসল, পাকা ধান, কয়েক বিঘা জমির ড্রাগন, কলাসহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। জমিতে আমাদের যেতে দেওয়া হচ্ছে না। ঘটনার সময় করা ভিডিওতে দেখা যায় যাদের নামে মামলা করা হয়েছে তাদের একজনও সেখানে উপস্থিত নেই। শুধু আমাদের ফাঁসাতে এ মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল মালেক, রাসেল হোসেন, সাইদুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park