1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চকরিয়ায়  বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মোঃআমানউল্লাহ, কক্সবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কাই দুই মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেছেন ।গতকাল বুধবার(১৫মার্চ)  সকাল পৌনে ৯টার সময়  উপজেলার বরইতলী ইউনিয়নের আমতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা  ঘটে। নিহতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার আমতলীপাড়া গ্রামের মোঃআরমান শাকিল (২৪) ও খুরপাইনঝিরি গ্রামের মোঃ ইসমাইল ছিদ্দিকী (৩৫)।

নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল  বুধবার সকাল পৌনে ৯টার সময়  আরমান শাকিল ও ইসমাইল ছিদ্দিকী চকরিয়া থেকে লামার ফাইতংয়ে যাচ্ছিলেন। পথে লামা উপজেলার আমতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৌঁছালে গ্রীনলাইন পরিবহনের কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান,  সুরাতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের  কাছে  হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত স্বজনদের সাথে আলোচনা করে  এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park