1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

২১ আগষ্ট ট্রাজেডি “গ্রেনেড হামলার ” প্রতিবাদে লৌহজং উপজেলা আ’লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

সোমবার (২১-০৮-২০২৩) বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। দীর্ঘ ৩ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে। পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর নবী মোস্তাকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান বেপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ পিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, আওয়ামী লীগ নেতা শেখ শাহীন, শামিম মোড়ল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে তাও ছিল জননেত্রীকে হত্যার চেষ্টা। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park