1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সাতকানিয়ায় ২ টি ডাম্প ট্রাকের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

শংকর কান্তি দাশ, সাতকানিয়া সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
১৫ মার্চ বুধবার সকালে সাতকানিয়া পৌরসভা এলাকায় ২ টি ডাম্প ট্রাকের মালিককে গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আসামীদের কাছ থেকে তাৎক্ষণিক নগদে আদায় করা হয়েছে বলে জানান।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মৃত হাফেজ আহমেদ এর ছেলে মোঃ ওসমান (৬৪) ও কাঞ্চনা ইউনিয়নের আব্দুল মাবুদ এর ছেলে আব্দুল হক (৪০)।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park