1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে তামাক বিরোধী ও নাগরিক সংগঠনের সমন্বয় সভা

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে তামাক বিরোধী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মডেল পৌরসভা কার্যক্রম বাস্তবায়ন, পরিকল্পনা প্রণয়ন ও সংবেদনশীল করার জন্য স্থানীয় তামাক বিরোধী সংগঠন ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা মানবাধিকার কমিটির সভাপতি ও সুশীল সমাজের প্রতিনিধি আমিনুর রহমান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ফয়সাল আহমেদ,শিক্ষক সুরাইয়া বেগম, কামরুন নাহার, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, চন্দন বসু মুক্ত, রাশেদুল হক, আরাফাত হোসেন, মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এইড ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন।

সমন্বয় সভায় সকলে মডেল পৌরসভাতে নিশ্চিত করতে তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকানে সতন্ত্র লাইসেন্সিং ব্যবস্থা চালু করা, বিজ্ঞাপন মুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের ১’শ মিটারের মধ্যে হতে তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান অপসারণ/বিক্রয় বন্ধ করা, পৌরসভার বাজেটে প্রচারণা কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা, পৌরসভার ওয়েবসাইটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা আপলোড করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park