1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঢাকায় ডাক্তারকে হত্যার হুমকি দাতা তাফসিরুল মহেশপুরে র‍্যাবের হাতে আটক

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জামাতে ইসলামের নায়েবে আমির আজীবন কারাদন্ডে দন্ডিত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর বিষয়ে ডাক্তারকে হত্যার হুমকি দাতা তাফসিরুল ইসলাম (২৩) কে ঝিনাইদহের মহেশপুর থেকে আটক করেছে র‌্যাব। আটক তাফসিরুলের বাড়ি মহেশপুরে । সে নিজে শিবির সমর্থক এমনকি তার পিতা জামাত সমর্থক।

২০১৩ সালে দ্বারিয়াপুর গ্রামে পলিশের সাথে সংর্ঘষে নাশকতা মামলায় তার পিতা জেল হাজত খেটেছে।
স্থানীয় নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মাষ্টার জানান, র‌্যাবের হাতে আটক তাফসিরুলের পিতা রফিকুল ইসলাম জামাত সমর্থক ২০১৩ সালে মহেশপুরের দ্বারিয়াপুর গ্রামে পুলিশের সাথে যে সংর্ঘষ হয়েছিলো সেই মামলার অন্যতম আসামী এবং জেল হাজত খেটেছে। তার ছেলে তাফসিরুল শিবির সমর্থক এইচএসসি পাস করে বর্তমান অর্নাসে লেখাপড়া করে বলে জানে। বর্তমানে মোবাইলে অনলাইনে সক্রিয় সে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, সে ইসলাম মাইন্ডে চলাফেরা করে অনলাইনে মোবাইল চর্চা করে টাকা ইনকাম করে। স্থানীয় সাবেক মেম্বার ওয়াসিম জানায়, তাফসিরুলের পরিবার জামাত সমর্থক তারা ১ ভাই ২ বোন পরিবার কৃষি কাজের উপর নির্ভরশীল। আটক তাফসিরুল বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে। এই বিষয়ে তাফসিরুলের পিতার সাথে যোগাযোগ করলে, তিনি বলেন ২০১৩ সালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার ৬২নং আসামী বর্তমানে জামিনে আছে জেল হাজত ও খেটেছে। গত বুধবার রাত ৮.৩০ ঘটিয়া দ্বারিয়াপুর গ্রামের মিলনের ড্রাগনের বাগান থেকে র‌্যাব তাকে আটক করে নিয়ে যায়। কেন তাকে আটক করে নিয়ে যায় তা তারা জানে না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার শামীম উদ্দিনের সাথে যোগায়োগ করলে তিনি বলেন, এই বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park