1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পবিত্র মুহাররমের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ঝিনাইদহের মসজিদে আলোচনা ও দোয়া মাহ্ফিল

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র মুহাররম মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী দক্ষিণ পাড়া পুরাতন জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার এশার নামাজ বাদ যুবসমাজের আয়োজনে নাজের আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান বক্তা ও প্রধান আলোচক হিসাবে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাাবিদ উদীয়মান তরুণ বক্তা ও বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ এনামুল হক ফয়েজী। এছাড়াও আলোচনা করেন বিষয়খালী হাজী আম্বর আলী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনিসুর রহমান,  উত্তর পাড়া জামে মসজিদের খতিব নূরনবী মুকুল, দক্ষিণ পাড়া পুরাতন জামে মসজিদের খতিব হাফেজ ওহিদুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক সলেমান সরদার, কোষাধ্যক্ষ ইব্রাহিম মিয়া, কালিগঞ্জ উপজেলা গোহাটা দাখিল মাদ্রাসার শিক্ষক শাহাজান আলী, ঝিনাইদহ সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা রিন্টু মিয়া, অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা তোফাজ্জল হোসেন,  সাংবাদিক বসির আহাম্মেদ, মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রফেসর শাহাজান আলী, ব্যবসায়ী আলতাফ মিয়া, ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের কর্মচারী মাহমুদ হাসান জুয়েল। উল্লেখ্য, পবিত্র মুহাররম মাসের গুরুত্ব তাৎপর্য্য সম্পকে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের প্রধান বক্তা ও প্রধান আলোচকের আলোচনা শুনতে হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park