1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে বেগম জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ আগস্ট ২০২৩ইং শহরের প্রাণ কেন্দ্র দেওয়ানী জামে মসজিদে বিভিন্ন দোয়া-দুরুদ পাঠ করে মিলাদ পড়া হয়, পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা ও বেগম জিয়ার মুক্তি, সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা এবং পৃথিবীর সকল জিন্দা-মুর্দা মুসলিমের জন্য দোয়া করে মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। পরে ৫ শতাধিক মানুষের মাঝে শিরণি (তবারক) বিতরণ করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির সিনিয়র নেতা মোঃ মোশাররফ হোসেন বাদশা, সিনিয়র নেতা মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, পৌর বিএনপি’র সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনোয়ার আহমেদ রহমান, জেলা সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সদস্য সচিব মোঃ আহাদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ-সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা সেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park