1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মেহেরপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশু ধর্ষনের শিকার

আসিফ ইকবাল, মেহেরপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মেহেরপুরের তেরঘরিয়া গ্রামে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১৫/০৩/২৩) দুপুরে শিশুটির নানার বাড়িতে এই লৌমহর্ষক ঘটনাটি ঘটে। প্রচুর রক্তক্ষরণের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শিশু‌টি স্থানীয় প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের চতুর্থ শ্রেশির ছাত্রী।
অভিযুক্ত ধর্ষক আর কেউ নয়, সে শিশুর আপন চাচাতো মামা স্থানীয় মুদি ব্যবসায়ী রিগান। সে দুই সন্তানের জনক।
শিশুটির মা জানান, তিন দিন আগে বাড়ি থেকে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় ওই শিশু। আজ দুপুরে নানার বা‌ড়িতে সে একাই ছিল। এ সময় প্রতিবেশী আপন চাচাতো মামা রিগান ওই বাড়িতেই তার হাত পা ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির নানি এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  অভিযুক্ত রিগানকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park