1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সড়ক দূর্ঘটনার কবলে কালীগঞ্জ ইউএনও রহিমা সুলতানা বুশরা

মাহমুদুল হাসান শাওন, সাতক্ষীরা সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সড়ক দূর্ঘটনার কবলে পড়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা সুলতানা বুশরা। বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে দূর্ঘটনার কবলে পড়ে রহিমা খাতুন বুশরাকে বহনকারী সরকারি গাড়িটি। এঘটনায় তাকে বহনকারী সরকারি গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হলেও, ইউএনও রহিমা সুলতানা বুশরা বা তার সাথে থাকা দেহরক্ষী আনসার সদস্য ও গাড়িচালক কেউই তেমন আঘাতপ্রাপ্ত হননি।

সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, কর্মস্থল শেষে জেলা শহরে যাচ্ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ওপরে যত্রতত্র অপেক্ষমান অবস্থায় রাখা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় তাকে বহনকারী সরকারি গাড়িটি। এতে তাকে বহনকারী সরকারি গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দেহরক্ষী ও গাড়ি চালক সহ ওই গাড়িতে থাকা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা সকলেই সুস্থ আছেন নিশ্চিত করে তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, দূর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া দূর্ঘটনার জন্য দায়ী মহাসড়কের ওপর যত্রতত্র রাখা ট্রাক (যশোর ট- ১১ ৩২২০) ও চালক অজয়কে থানায় নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park