1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে ব্ল্যাকমেইলার ইউটিউবার ধর্ষণ মামলায় গ্রেফতার

সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে ব্ল্যাকমেইলার এক ইউটিউবারকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে।  কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে আল আমিন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়। মুলত তার গ্রামের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেতুলবাড়ী গ্রামে। তার পিতার নাম আব্দুস সালাম।
র‌্যাব-১১ ও র‌্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে তাকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুশিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গ্রেফতার আসামি আল আমিন সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামী। সে নিজেকে একজন ইউটিউবার হিসেবে পরিচয় দিয়ে বেড়াতো। আল আমিন মামলার বাদীর প্রতিবেশী। এ পরিচয়ের সূত্র ধরে ভিকটিমের সঙ্গে এক মাস আগে সখ্য গড়ে তুলে। গত ১৮ জুলাই দুপুরে আল আমিন বাদীর বাড়িতে এসে তার মেয়েকে (১৬) ফুসলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায়। ভিকটিম তার রুমে প্রবেশ করা মাত্র দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে এবং এর ভিডিও ধারণ করে রাখে। ভিকটিম লোক-লজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলেনি।

পুনরায় ২১ জুলাই দুপুরে আল আমিন ভিকটিমকে তার আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করে আবারও ভিডিও ধারণ করে রাখে। এরই প্রেক্ষিতে ভিকটিমের বাবা ইমন সরকার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা করার পর থেকে আসামি আল আমিন আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজারের ইসরাক এন্টারপ্রাইজের সামন থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park