1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে বালাইনাশকের নিরাপদ ব্যবহার ও ঝুঁকি হ্রাসের উপায় নিয়ে কর্মশালা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষি ক্ষেত্রে বালাইনাশকের নিরাপদ ব্যবহার ও ঝুঁকি হ্রাসের উপায় নিয়ে কর্মশালা হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল কর্মশালার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কল্যাণ কুমার সরকার।

২০ জন কৃষক, ১০ জন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, ৫ জন কীটনাশক ডিলার ও ৫ জন ভোক্তাসহ মোট ৪০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ গবেষক মো. নাজমুল হোসেন। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, রুকাইয়া শারমিন প্রশিক্ষণও দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park