1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শতবর্ষ উদযাপন কমিটি গঠন

সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শতাব্দী প্রাচীন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের (সাবেক ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট) (১৯২৩-২০২৩) শতবর্ষ উদযাপন এবং শতবর্ষীয় শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের কয়েকজন কলেজের অধ্যক্ষ বরাবরে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিল ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রাক্তন শিক্ষার্থী শাহ মোঃ হারুন অর রশীদ চিশতিকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ‘শতবর্ষ উদযাপন পরিষদ-২০২৩’ নামে স্বল্প পরিসরে একটি কমিটি গঠন করা হয়।
গঠিত আহবায়ক কমিটির পরিসর বৃদ্ধি এবং বিভিন্ন কর্মসূচি প্রণয়নের নিমিত্ব আগামী ১৯ আগস্ট শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহৎ পরিসরে এক সভা আহবান করা হয়েছে। এতে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবায়ক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park