1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মহেশপুরে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদাণ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর সরকারি কলেজ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সেসময় সীমান্তবর্তী মাটিলা, বাঘাডাঙ্গা, শ্রীনাথপুর, বেনীপুর ও মাধবখালী সীমান্ত এলাকার ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন মহেশপুর ৫৮ বিজিরি পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা। পরে ওই এলাকার শতাধিক অসহায় দুস্থদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদাণ ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদাণ করেন বিজি হাসপাতালের মেডিকেল অফিসার মেজর আয়েশা সিদ্দিকি ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মামুন পারভেজ। বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরদ্রি পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park