1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজীম-উল-আহসান ও মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন।এরপর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। অপরদিকে সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা যুবলীগের পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহম্মেদ, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।পরে একে একে ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
অপরদিকে বিকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মধুপুর চৌরাস্তা বাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপি আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
১৫ নং কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরার চৌরাস্তা বাজারে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল-মামুন, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার শেখ, শহিদুল মাষ্টার, বশারত আলী, সামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park