1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) মৌছা আমেনা হাকিম দাখিল

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার নাম ঘোষণা করেছেন জেলা প্রশাসক। সে সাথে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট মাওলানা মো: মোস্তফা কামালকে উপজেলা পর্যায়ে ষষ্ঠবারের মতো সেরা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এ নিয়ে চতুর্থ বার জেলার ও অষ্টম বার উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

জানা যায়, সেকেন্ডারি এডুকেশন কোয়েলিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রাতিষ্ঠানিক কৃতিত্ব পায় ২০১৪ ও ২০১৬ সালে। পুরষ্কার হিসেবে দুইবারই এক লাখ টাকা করে ও সনদ প্রদান করা হয়। সে সাথে জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৮ বিভাগের (ঢাকা অঞ্চল) শ্রেষ্ঠ হয় এ প্রতিষ্ঠানটি। অন্যদিকে ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে জেলায় এবং ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সফলতা অর্জন করেন। এ দিকে চলতি বছরের গত মাসে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) আওতায় ২য় পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি উপজেলা পর্যায়ে প্রশাসক থেকে ৫ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়। সে অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দের জন্য প্রণোদনা, বইপত্র-লাইব্রেরি, শিক্ষা উপকরণ এবং গবেষণাগার সরঞ্জামসহ ছাত্র-ছাত্রীদের ফ্যাসিলিটির, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়নে ব্যবহৃত করা হয়েছে।

মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মোস্তফা কামাল প্রতিবেদককে জানান, ২০০২ সালের পহেলা জানুয়ারি আমাদের এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক খানের সার্বিক ও আর্থিক সহযোগিতায় আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে সফলতার উচ্চসিরায় নিতে পেরেছি। ঢাকা বিভাগের প্রথম হওয়া, জেলায় চতুর্থবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া। উপজেলা পর্যায়ে অষ্টমবারের শ্রেষ্ঠ হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। সে সাথে আমাকে ২০১৫ সালে জেলা পর্যায়ে এবং ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একশত সাড়ে ২৪ শতাংশ জমির উপর নির্মিত দ্বিতলা, তিনতলা ও চারতলা বিশিষ্ট তিনটি ভবন রয়েছে। সে সাথে টিনসিটের আরও একটি ভবন আছে আমাদের প্রতিষ্ঠানে। মনোরম পরিবেশে আমাদের প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ৬শতাধিক শিক্ষার্থী পাঠগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park