1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এতে রাজধানীসহ বেশির ভাগ এলাকায় আতঙ্ক দেখা দেয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এসব তথ্য জানিয়েছে। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে এর কম্পন বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইউএসজিএসের হিসেবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল বাংলাদেশের সিলেটের ভূগর্ভের নিচে থাকা ডাউকি চ্যুতির নিচে। এটা বাংলাদেশের মধ্যে থাকা চ্যুতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়। প্রতিবছরই এখানে একাধিক ভূমিকম্পের সৃষ্টি হয়। তবে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
এ বিষয়ে জানতে চাইলে ভূমিকম্প বিশেষজ্ঞ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হুমায়ুন আক্তার বলেন, সিলেটের ডাউকি–চ্যুতি দুশ্চিন্তায় ফেলছে। এখান থেকে এই ধরনের মাঝারি ভূমিকম্পে বড় ধরনের বিপদ হতে পারে। সে কারণে শহরগুলোতে ভূমিকম্প বিষয়ক সচেতনতা এবং ভূমিকম্প সহনশীল অবকাঠামো তৈরির জন্য দ্রুত উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park