1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে চেক চুরি করে আদালতে মামলা, বিচার পেতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে চেক চুরি করে আদালতে চেক ডিজঅনার মামলা করার অভিযোগ উঠেছে এক সরকারী কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় বিচার পেতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ঝিনাইদহ সদর উপজেলার লুৎফর রহমান বলেন, তার ছেলে সৌদি যাওয়ার জন্য ২০১৭ সালে গ্রামের হুমায়ন কবির পিন্টু ও আসাদুজ্জামান সিটুর কাছ থেকে ফাঁকা চেক দিয়ে টাকা ধার নেয়। বিদেশে যাওয়ার পর তাদের টাকা ফেরতও দেয় লুৎফর রহমান। চেকগুলো ওই গ্রামের ইউপি সদস্য কামাল হোসেন দিপুর কাছে গচ্ছিত ছিলো। দিপুর বাড়িতে আসা যাওয়ার সুযোগে চেক ২ টি চুরি করে সাগান্না পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক মহাসিন আলী। সেই চেক ডিজঅনার করে আদালতে ১৮ লাখ ২০ হাজার টাকার আলাদা মামলা দায়ের করে। মিথ্যা এই মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে টাকা ধার দেওয়া পিন্টু, সিটু ও দিপু মেম্বার উপস্থিত থেকে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত হুমায়ন কবির পিন্টু বলেন, আমি লুৎফরকে টাকা ধার দিয়েছিলাম। আমি টাকা পেয়েছি। চেক গুলো আমরা মেম্বারের কাছে জমা রেখেছিলাম। সেখান থেকে চুরি করে মহাসীন মামলা করেছে। এর চেয়ে বড় প্রতারণা কি হতে পারে। আমরা ওই প্রতারকের বিচারক চাই।
ইউপি সদস্য কামাল হোসেন দিপু বলেন, মহাসীনের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিলো। সে আমার বাড়িতে আসার সুযোগে চেকগুলো চুরি করে। এখন বলছে সে নাকি টাকা পায়। চেক চুরি করার পর যে তারিখের মামলা দিছে তার অনেক আগে লুৎফর বিদেশ গেছে। এটা খুবই জালিয়াতি করেছে।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সেসময় বক্তারা প্রতারক মহাসিন আলী শাস্তির দাবী করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মহাসীন আলী বলেন, আমার কাছ থেকে লুৎফর টাকা ধার নিয়েছিলো তাই মামলা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park