1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট বাড়ছে

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট বাড়ছে প্রতিনিয়ত। তার কারণ হিসেবে দাড়িয়ে প্রাক্তন শিক্ষকরা অবসরে যাচ্ছেন। অন্যদিকে অনেকে চাকুরি ছেড়ে লন্ডন, আমেরিকা ও কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে স্বপরিবারে পাড়ি জমিয়েছে।
এক জরিপে দেখা গেছে, সিলেট অঞ্চলে প্রাথমিকে ৩ হাজারেরও বেশী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬০ টি স্কুলে নেই প্রধান শিক্ষক। এসব স্কুলে ভারপ্রাপ্ত দিয়েই চলছে কার্যক্রম। এছাড়া সিলেট বিভাগে ১ হাজার ৯৬৪ টি সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে ব্যহত হচ্ছে পাঠদান, ব্যঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে।
জানা গেছে, বিভাগের চার জেলার ৫ হাজার ৫৪ টি বিদ্যালয়ে ৩ হাজার ১২৪ জন শিক্ষকের পদ শুন্য রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬০টি প্রধান শিক্ষক ও ১ হাজার ৯৬৪ টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। এছাড়া বিভাগের ৪ জেলায় অফিস সহকারী, এমএলএসএস ও নৈশ প্রহরী সহ আরো সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর পদ খালি রয়েছে।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে ৫ হাজার ৫৪টি প্রধান শিক্ষকের পদ থাকলেও কমর্রত রয়েছেন ৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ১ হাজার ১৬০ টি পদ খালি রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৩৫ টি, সুনামগঞ্জে ৩১০ টি, হবিগঞ্জে ২১৯ টি ও মৌলভীবাজারে ২৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।
এছাড়া বিভাগে ২৫ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ২৩ হাজার ৮১৭ জন। এর মধ্যে খালি রয়েছে ১ হাজার ৯৬৪ টি পদ। সিলেট জেলায় ৭ হাজার ৮৬৫ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ৬৭০ টি, সুনামগঞ্জে ৭ হাজার ২৫৪ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ৭৫১ টি, হবিগঞ্জে ৫ হাজার ৩২৪ টি পদের বিপরীতে শুন্য রয়েছে ২৪৬ টি ও মৌলভীবাজারে ৫ হাজার ৩৩৮ টি পদের বিপরীতে ২৯৭ টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park