ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। কিন্তু এই টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা। পরে মুশফিকের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি ফিক্সিংয়ের অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রচার করেছিল। যদিও পরে সেটি সরিয়ে নিয়েছিল তারা।
এবার সেই ইস্যুতে ফিক্সিংয়ের অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন মুশফিক। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের পক্ষে তাঁর আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান। আইনি নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।