মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেন। শনিবার সন্ধ্যায় শিক্ষকদের রুমে এ আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান হান্নানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক পাভেল সাহাবুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
আলোচন সভায় আরও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন খান আশু, সদস্য আবুল বাশার খান, গোপাল চন্দ্র পাল, খোরশেদ আলম, লিংকন হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাওলাদার মো. নাসির উদ্দিন, বিএম শামীম, কাজী আরিফ, মানিক লক্ষ্মণ সরকার, মর্তুজা খান, জসিম মোল্লা পল্টু প্রমুখ।
অনুষ্ঠানে শতবর্ষ উৎযাপন উপলক্ষে বিশেষ আলোচন করা হয়। সে সাথে প্রাক্তন ছাত্র সমিতির নতুন কমিটি গঠনের আশ্বাস প্রদান করা হয়।