বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে হাতিরঝিল থানা পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার রাতে ফজলুর রহমান খোকন হাতিরঝিল পার হওয়ার সময় ছাত্রলীগের নজরে পড়েন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর চড়াও হোন। এরপর উৎসুক নেতাকর্মীরা তার উপর আক্রমণ করেন। এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করেন। পুলিশের নজর এলে পড়ে তারা পুলিশের কাছে সোপর্দ করেন।
হামলার নেতৃত্ব দেন হাতিরঝিল থানা ৩৬ নং ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি জিহাদ ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিয়াত হোসেন রাহুল ওরফে সুইটা সহ তাদের সহযোগী নেতাকর্মীরা। মূলত তাদের দুজনের নেতৃত্বে অন্য নেতাকর্মীরা আক্রমণ করতে উদ্বুদ্ধ হোন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হটাৎ হাতিরঝিলে শোরগোল শুনতে পাই, এগিয়ে দেখি কিছু লোকজন একজনকে এলোপাতাড়ি মারছে। বিশৃঙ্খলার একপর্যায়ে পুলিশ আসলে, যারা হামলা করেছে তারা পুলিশের কাছে সোপর্দ করেছে যার উপর আক্রমণ করা হয়েছে। পরে জানতে পারি তিনি নাকি রাজনীতি করেন। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি জানার পর খুব অবাক হলাম। কারণ মানুষের সম্মান কিসে। বিরোধী হলেই এরুপ আচরণ কেনো। তারা তো অন্য দেশের নাগরিক নয়। তাছাড়া তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন। এমন আচরণ একেবারে ঠিক হয়নি।
হাতিরঝিল থানা পুলিশের মাধ্যমে জানা যায়, খোকনের বিরুদ্ধে আগের মামলা ছিলো। তিনি নাশকতা ও বিশৃঙ্খলা করেছেন। তাই তাকে আটক করা হয়েছে।
