প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৪, ২:৪৪ পূর্বাহ্ণ
সাতঘড়িয়া মানব কল্যাণ বিক্রমপুর রক্তদান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য নিয়ে সাতঘড়িয়া মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪-০১-২০২৩খ্রি:) রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার হতে শুরু করে শহরের বিভিন্ন ফুটপাতে শীতে কাতর অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত নিবারণের জিনিস পেয়ে এসকল মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং অনেকে মহান রবের প্রতি শুকরিয়া ও যারা দিয়েছেন তাদের প্রাণভরে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতঘড়িয়া মানব কল্যাণ বিক্রমপুর রক্তদান ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা মো.নাঈম হাসান, সভাপতি রাজু খান, সহ-সভাপতি মো.অনিক হোসেন, সাধারণ সম্পাদক মো.রাজিব খান জীবন, পরিচালক মো.সুজন আহমেদ, প্রচার-সম্পাদক রাকির,মো.রুদ্র, মো.রনি. মো.সাফিক, মো.জাকারিয়া,.নিরব,নিলয়,প্রান্ত,সুমন প্রমুখ।
উল্লেখ্য স্বেচ্ছাসেবীদের সহায়তায় কেন্দ্রীয় শহীদ মিনার হতে কমলাপুর পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫