প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাংসদ সাগুফতা ইয়াসমিনের সাথে সৌজন্যে সাক্ষাৎ নবনির্বাচিত চেয়ারম্যান বিএম শোয়েবের
মুন্সীগঞ্জ-২ ( লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএম শোয়েব।
রবিবার (২৬-০৫-২০২৪) সন্ধ্যায় এমপি'র ঢাকার নিজ বাসভবনে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সৌজন্যে সাক্ষাৎ করে এমপি এমিলিকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান বিএম শোয়েব।
সৌজন্যে সাক্ষাতের সময় বিএম শোয়েবের সাথে আরও উপস্থিত ছিলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক বেপারী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম খান, জেলা পরিষদের সাবেক সদস্য ও ম্যাটেক্স বাংলাদেশের চেয়ারম্যান আক্তার হোসেন খান লাবু,সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, মেদিনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেদিনীমণ্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, বিএম শামীম সহ উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫