প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা: ব্যবসায়ী নিহত, দুইজনের অবস্থা সংকটাপন্ন
বুধবার (১ অক্টোবর ২০২৫ইং) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে আনা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত ব্যক্তি হলেন আব্দুল গফুর শেখ (৪১), তিনি মুসলিমবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
আহতরা হলেন- অজয় সিং (৪২), নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য। বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। এবং মোঃ তানভীর হোসেন (জনি), রেলগেইট এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫