মুন্সীগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য ফৌজি হাসান খান রিকুর পিতা এমএ মতিন খান আপেল (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তিনি মেদিনীমন্ডলের স্বনামধন্য খান পরিবারের সন্তান। এছাড়াও জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন ও জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগার এর সভাপতি। মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এবং মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের নির্বাহী সদস্য। মরহুম জালাল উদ্দিন খান সাহেবের মেঝ ছেলে মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য
তার মৃত্যুতে লৌহজং প্রেস ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
ফৌজি হাসান খান রিকুর পিতার মৃত্যুতে নিউজ বায়ান্ন পরিবার গভীর শোক প্রকাশ করছে। সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এই শোক সইবার শক্তি দিক। মরহুমকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক।