মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য সুরক্ষায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে লাইফএইড জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।
প্রতিষ্ঠানটি লৌহজং উপজেলার চন্দ্রেরবারি বাজারে অবস্থিত। উন্নতমানের চিকিৎসায় সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি ও মানসম্মত পরিবেশের মাধ্যমে জেলার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
যেখানে রয়েছে, সর্বাধুনিক অপারেশন থিয়েটার, বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, রয়েছে ২৪ঘণ্টা মেডিক্যাল অফিসার, ডিপ্লোমা এবং অভিজ্ঞতা সম্পন্ন নার্স। এছাড়া প্রতিষ্ঠানটিতে সার্বক্ষণিক রঙিন আলট্রাসনোগ্রাম, ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি, রক্ত, মল, মুত্র, হরমোন এবং ইলেকট্রোলাইট পরীক্ষা করানো হয়।
এই বিষয়ে আগত রোগীদের সাথে কথা বলে জানাযায় স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে প্রতিষ্ঠানটি বেশ সাড়া ফেলেছে। ডাক্তারের পরামর্শ পরবর্তী তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষার পর রোগ নির্ণয় করে চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।
লাইফএইড জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. জিয়াউদ্দিন কিসলু বলেন, আমরা সবসময় চাই রোগীদের সঠিক এবং নির্ভুল চিকিৎসা নিশ্চিত করতে। আমাদের এখানে রয়েছে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান অপারেশন সহ জেনারেল সার্জারির সু ব্যবস্থা। রুগীদের সুস্থতা আমাদের একান্ত কাম্য। আসুন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ্য থাকুন।