আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহানা তাহমিনার ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণীর পোস্টার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাঠপট্টি এলাকার বিভিন্ন স্থানে ও মাওয়া খানাবাড়ী এলাকায় ট্রাক প্রতীকের সমস্ত পোস্টার ছিড়ে একসাথে জড়ো করে রেখেছে কে বা কারা। শুক্রবার (২৯-১২-২০২৩ইং) সকালে জনসমাগম শুরু হওয়ার পর পোস্টার ছিড়া দেখতে পান সাধারণ মানুষেরা। পরে সংবাদকর্মীরা খবর পেয়ে সরজমিন যান। গিয়ে দেখতে পান কাঠপট্টির পুরো এলাকা জুড়ে ট্রাক প্রতীকের সমস্ত পোস্টার ছিড়া। ধারণা করা হচ্ছে রাতের আধারে অসৎ উদ্দেশ্য এমন গর্হিত কাজ করেছেন।

কাঠপট্টির বিভিন্ন দোকানীদের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কিছু বলতে চান না বলে জানান।
ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট সোহানা তাহমিনার সাথে ফোনে যোগাযোগ করার জন্য কল করা হলে তিনি রিসিভ করেননি
এবিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. জাকির হোসেন জানান, আমি বিষয়টি অবগত নই। আমি অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
