আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড লৌহজং শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ঘোড়দৌড় বাজারে ব্যাংকের সামনে ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অত্র ব্যাংকের ম্যানেজার জাকিউল্লাহ্ সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার মোল্লা, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, সমাজসেবী রেজাউল কবির উপস্থিত ছিলেন।