আসন্ন ৬ষ উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নান্নু গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক বিএম শোয়েবের নির্বাচনী উঠান বৈঠক হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার হাড়িদিয়া গ্রামে টিটু মেম্বারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মাহফিল হোসেন টগর শিকদারের সভাপতিত্বে ও
গাঁওদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. টিটু শিকদারের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েব (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএম শোয়েবের ছেলে বিএম ইফতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর জয়নাল আবেদীন (জয়নাল মেম্বার), আওয়ামীলীগ নেতা মো. খোরশেদ শিকদার, আল আমীন শিকদার, কাইয়ুম শিকদার, শরীফ হাওলাদার, মিশর মৃধা, বুলু মুন্সী,চঞ্চল শিকদার প্রমুখ।
বক্তারা বিএম শোয়েবের দোয়াত কলম মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।