প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ
লৌহজংয়ে দুই হজার মানুষকে শরবত পান করালেন যুব সমাজ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজারে দুই হজার তৃষ্ণার্ত মানুষদেরকে ঠান্ডা শরবত পান করালেন হলদিয়ার যুব সমাজ। দুপুরের প্রচন্ড সূর্যের উত্তাপে তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছে। এই প্রচন্ড গরমে রাস্তায় চলাচল করা মানুষদের একটু স্বস্তি দিতে যুব সমাজের এই প্রয়াস। রাস্তায় চলাচলকারী মানুষজন এটি সাদরে গ্রহণ করেছে। পথচারীরা গরমের মধ্যে এমন আয়োজনে খুবই খুশি ও যারা আয়োজন করেছেন তাদের প্রাণভরে দোয়া করে তৃপ্তির ঢেঁকুর তুলেছে।
রাস্তায় চলাচলকারী অটোরিকশা চালক মো.মহিউদ্দিন বলেন, এই গরমে গাড়ি চালাইয়া প্রচুর গামাইছি। রোদ্দের তাপে গাও গদর পুইড়া গেছে। গামে সারা শীরল ভিজ্জা গেছে। দেখলাম ব্রিজের গোড়ায় শরবত খাওয়ায়তাছে। আমিও আসলাম খাইতে। শরবত খাইয়া প্রাণডা জুড়ায় গেলো। যারা শরবত খাওয়াইয়া অন্তরডা জুড়ায় দিছে আল্লাহ তাগো ভালো করুক।
বুধবার দুপুর ১২টার দিকে প্রচন্ড রোদের মধ্যে হলদিয়া ব্রিজের পশ্চিম পাশে যুব সমাজ এই ভিন্নধর্মী আয়োজন করে। আয়োজনকারীদের মধ্যে মো.সুজন মোল্লা নিউজ বায়ান্ন ২৪ কে জানান,আমরা হলদিয়ার যুব সমাজ বড়,ছোটদের নিয়ে পথচারীদের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করেছি। তীব্র গরমে মানুষ অতিষ্ঠ। রাস্তায় চলাচলকারী মানুষদের একটু স্বস্তি দিতে আমাদের নিজ উদ্যোগে এ আয়োজন। আমরা রাস্তায় চলাচলকারী দুইহাজার মানুষের মাঝে এ শরবত পান করাচ্ছি। মানুষ তা সাদরে গ্রহণ করছে। আমি চাই দেশের প্রত্যেকটি এলাকার যুবসমাজ তার নিজ নিজ এলাকায় এমন আয়োজন করুক। তাতে পথচারী সহ সাধারণ মানুষেরা এই তীব্র দাবদাহে একটু স্বস্তি পাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫