প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৪, ৩:০৯ পূর্বাহ্ণ
লৌহজংয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের উঠান বৈঠক
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন লৌহজংয়ে ২য় ধাপে ২১মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েবের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকটি এক পর্যায়ে মানুষের সমুদ্রে পরিনত হয়।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের বাছারকান্দি গ্রামে দোয়াত কলম প্রতীকের উঠান বৈঠক ৭ই মে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
মো. কুদ্দুস শেখের সভাপতিত্বে ও হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাব্বির খান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েব। প্রধান অতিথির বক্তব্যে বিএম শোয়েব বলেন,আমি আপনাদের সন্তান। সন্তানকে কেউ ফেলে দেয়। সন্তান যদি ভুল করে তবে তাকে সংশোধন করতে সাহায্য করে। আমি যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকি তবে আপনারা তার বিচার করুন। কিন্তু তারপরও আমার বিরোধিতা কইরেন না। আমি সবার, আমি সবাইকে নিয়ে থাকতে চাই। ২১শে মে মঙ্গলবার সকলের কাছে আমি দোয়াত কলম প্রতীকে ভোট চাই।
এসময় আরও বক্তব্য দেন, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম খান, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল শেখ, খান নজরুল ইসলাম হান্নান,অশোক কুমার মিত্র, মহসিন মোড়ল,জুলহাস শেখ, খোরশেদ মোল্লা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বাছারকান্দির সর্বস্তরের জনগণ। হলদিয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫