প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ
লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০-০৪-২০২৩ খ্রীঃ) লৌহজং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিতি বক্তব্য বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রুহুল আমিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিশীথ কুমার কর্মকার, পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সভায় জাটকা নিধন প্রতিরোধ, প্রশাসনের অনুমতি ছাড়া শ্রেণি পরিবর্তন করে পুকুর কিংবা জমি না কাটা, পদ্মা নদী থেকে অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ব্যবস্থা গ্রহণ, শিমুলিয়া ঘাটে জুয়াখেলা বন্ধসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫