বাংলাদেশের রাস্তায় দূর্ঘটনার তথ্য সংগ্রহ করে রোড সেফটি ফাউন্ডেশন। তাদের তথ্যমতে গত নভেম্বর (১১-২০২৩) মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৪১টি। এসব দুর্ঘটনায় ৪৬৭ নিহত ও ৬৭২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫৩ জন নারী ও ৬৬ শিশু ছিল। ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৮১ জন, যা মোট নিহতের ৩৮.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২২.৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৬৮ জন, অর্থাৎ ১৪.৫৬ শতাংশ। এই সময়ে ৫টি নৌ-দুর্ঘটনায় ৫ জন নিহত, ৩ জন আহত হয়েছেন। ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ নিহত এবং ১৬ জন আহত হয়েছে।